1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

আশা ভোঁসলের শেষ বিদায়ে যাননি সালমান-শাহরুখ, জানা গেল কারণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষ বিদায় দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। তার মহা প্রস্থানের সময় যেন কাঁদছিল গোটা বলিউড। রণবীর সিং থেকে শুরু করে ডাকসাইটে সব তারকারা উপস্থিত ছিলেন। কিন্তু কিংবদন্তিকে বিদায় দিতে যাননি সালমান-শাহরুখ। যা অনেকের কাছে হয়েছে ক্ষোভের কারণ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আশা ভোঁসলের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মুম্বাইতেই অবস্থান করছিলেন সালমান-শাহরুখ। কিন্তু নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে গায়িকার চিরবিদায়ে উপস্থিত ছিলেন না। যদিও এ নিয়ে কিং খান বা ভাইজানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তবে আশার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছিলেন সালমান-শাহরুখ। শাহেনশাহ লিখেছিলেন, ‘এটা খুবই দুঃখের যে আশা তাই চলে গেছেন। তার কণ্ঠ ভারতীয় সিনেমার একটি স্তম্ভ ছিল এবং আগামী প্রজন্ম পর্যন্ত গোটা বিশ্বে তার ছাপ রেখে যাবে।’
সালমান লিখেছিলেন, ‘এটি ভারতীয় সংগীতের জন্য একটি বিশাল ক্ষতি। আশাজির কথা শুনে আমি মর্মাহত। এক অপূরণীয় কণ্ঠ, আপনার গান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
গেল ১২ এপ্রিল মারা যান আশা ভোঁসলে। আগের দিন ১১ এপ্রিল শারীরিকভাবে অস্বস্তিবোধ করছিলেন আশা। বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। আশা করা হয়েছিল শিগগিরই সেরে উঠবেন। কিন্তু সে আশার প্রদীপ নিভিয়ে আশা চলে যান না ফেরার দেশে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।