1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

মারা গেলেন বরেণ্য অভিনেতা দিলু মজুমদার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ ও ‘আরণ্যক’ নাট্যদলের বরেণ্য অভিনয়শিল্পী দিলু মজুমদার মারা গেছেন। বুধবার (২০ মে) রাত আনুমানিক আটটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দিলু মজুমদারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশন কাজ করেছেন দিলু মজুমদার। লম্বা সময় ধরে জনপ্রিয় নাট্যদল ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত ছিলেন। দলটির একাধিক আলোচিত ও প্রশংসিত প্রযোজনায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। মঞ্চের পাশাপাশি অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা লাভ করেন। তিনি দেশের অভিনয়শিল্পীদের পেশাজীবী সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর একজন সম্মানিত সদস্য ছিলেন।
দিলু মজুমদারের আকস্মিক প্রয়াণের খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহশিল্পী, নাট্যনির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
এক শোকবার্তায় অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।