1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” বাংলা নববর্ষ – ১৪৩৩” উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পুরোনো বছরের গ্লানি আর জীর্ণতাকে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের পথচলা। ভোরের নতুন সূর্যের আলোয় সারা দেশ জুড়ে নব আনন্দে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব “পহেলা বৈশাখ”।
বাংলাদেশে হালখাতার সেই পুরোনো জৌলুস কিছুটা কমলেও বাঙালির আত্মপরিচয় আর সম্প্রীতির এই উৎসবে যুক্ত হয়েছে বর্ণিল সব নতুন মাত্রা।
ঋতুচক্রের আবর্তনে আসা এই দিনটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক মিলনমেলায় শামিল করেছে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ।
এরই ধারাবাহিকতায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “শুভ বাংলা নববর্ষ – ১৪৩৩” উদযাপিত হয়েছে।
এ দিন সকালে বর্ণাঢ্য আয়োজনে রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শুভ নববর্ষ উদযাপন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা ঘোষ, সহকারী শিক্ষক মোশারত সুলতানা, শেখ ইসরাইল হোসেন, রেবেকা খাতুন, সালমা নাসরিন ডলি, পলাশ মন্ডল, রুমা খাতুন, হাফিজা ইয়াসমিন ও অফিস সহায়ক মোঃ বেলাল হোসেনসহ অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।