1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খোকসা গড়াই নদীতে বালি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা আদায় দালালের ফাঁদে না পড়ার আহবান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়: ডিআইজি মোরেলগঞ্জে উৎসবের আমেজে বর্ষবরণ, অংশ নিলেন সব শ্রেণি-পেশার মানুষ দাকোপে চড়ক পূজায় দূর্ঘটনায় সন্ন্যাসীর মৃত্যু খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাঈদের বিরুদ্ধে স্ত্রী’র অভিযোগ বিশ্বশান্তি কামনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে কেইউজে’র বর্ষবরণ পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” বাংলা নববর্ষ – ১৪৩৩” উদযাপন রূপসায় বাংলা নববর্ষ উপলক্ষে ফুটবল টুনামেন্ট’র ফাইনালের পুরস্কার বিতরণ রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে ষড়যন্ত্র এ অপপ্রচারের অভিযোগ মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা : চিতলমারীর ৬৯৬ পরীক্ষার্থীর ১৯৮ জন অনুপস্থিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি : নিরাপত্তার মধ্যে দিয়ে সুন্দর পরিবেশে বাগেরহাটের ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হয়। পরীক্ষাকে ঘিরে উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও প্রাথমিক শিক্ষা অফিসের লোকজন সর্বদা সতর্ক অবস্থানে ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৬৯৬ জন। এদের মধ্যে ছাত্রী ৪৩৬ জন এবং ছাত্র ২৬০ জন। প্রথমদিনে বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ১৩৭ জন এবং ছাত্র ৬১ জন। দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় মোট উপস্থিত ছিলেন ৪৯৮ জন পরীক্ষার্থী। বাংলা পরীক্ষায় কোন বহিস্কার নেই।
চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খান ও একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ মোহিতুল ইসলাম।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু শুরু হয়েছে। পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।