1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ বঙ্গাব্দ ও পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়।
বৈশাখী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারি সংস্থা (এনজিও), সামাজিক সংগঠন,সাংবাদিক,স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনার এই উৎসবে অংশগ্রহন করেন।
১৪ এপ্রিল মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীবৃন্দের  অংশগ্রহণে জাতীয় সঙ্গীত,বর্ষবরণের গান,লোকসংগীত,কবিতা আবৃতি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয। এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বৈশাখী মেলায় বিভিন্ন পিঠা,ঐতিহ্যবাহী খাবার, খেলনা, নকশিকাঁথা,মৃৎশিল্পসহ বিভিন্ন স্টলের আয়োজন করে।
পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।