1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

যশোর বিজিবির অভিযানে তিন মাসে ৮৪ কোটি টাকার মাদক ও বিভিন্ন পণ্য জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যশোর ৪৯ বিজিবির আওতাধীন এলাকায় নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে চলতি বছরে প্রথম তিন মাসে ৯১ জন আসামীসহ ৮৩ কোটি ৯৯ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির অভিযানে চলতি বছরের প্রথম তিন মাসে আটককৃত মালামালের মধ্যে রয়েছে ২ কেজি ৬২০ গ্রাম স্বর্ণ, ১৫৫ কেজি ৭৬০ গ্রাম হিরক, সাড়ে ১০ কেজি রৌপ্য, ৪২ টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি। ২ হাজার ৩৬৯ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২২ কেজি গাঁজা, ২৬ হাজার ৭৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম হেরোইন, ৪ হাজার ১০০ বোতল ফেনসিডিল।
এছাড়াও, গত ২০২৫ সালে যশোর রিজিয়ন ৪২০ জন আসামীসহ সর্বমোট ৩৭৭ কোটি ৪৬ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়।যার মধ্যে ছিল ৫৮ কেজি স্বর্ণ, ৫৩ কেজি রৌপ্য, ২৭ টি অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি, ৩০ হাজার ৮০০ বোতল মদ, ৩৭ কেজি হিরোইন, ১ লাখ ৬১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ হাজার বোতল ফেন্সিডিল, ২ হাজার কেজি গাঁজাসহ ১৯ কোটি ৫২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়।
বিজিবি মহাপরিচালক ভিশন, বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। আইন শৃঙ্খলা রক্ষাসহ চলমান ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার প্রতিরোধ সংক্রান্ত যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ; তাই আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।