1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খোকসা গড়াই নদীতে বালি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা আদায় দালালের ফাঁদে না পড়ার আহবান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়: ডিআইজি মোরেলগঞ্জে উৎসবের আমেজে বর্ষবরণ, অংশ নিলেন সব শ্রেণি-পেশার মানুষ দাকোপে চড়ক পূজায় দূর্ঘটনায় সন্ন্যাসীর মৃত্যু খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাঈদের বিরুদ্ধে স্ত্রী’র অভিযোগ বিশ্বশান্তি কামনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে কেইউজে’র বর্ষবরণ পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” বাংলা নববর্ষ – ১৪৩৩” উদযাপন রূপসায় বাংলা নববর্ষ উপলক্ষে ফুটবল টুনামেন্ট’র ফাইনালের পুরস্কার বিতরণ রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে ষড়যন্ত্র এ অপপ্রচারের অভিযোগ মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

রূপসায় বাংলা নববর্ষ উপলক্ষে ফুটবল টুনামেন্ট’র ফাইনালের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 বিজ্ঞপ্তি : বাংলা নববর্ষ উপলক্ষে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের আমদাবাদ যুব জাগরণী সংঘের আয়োজনে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে আমদাবাদ মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, আমদাবাদ থান্ডার লায়ন্স ও তিলক টাইগার্স। এ দু’পক্ষের খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন তিলক টাইগার্স এবং রানার্সআপ হয়েছেন থান্ডার লায়ন্স। খেলায় রেফারির দায়িত্ব ছিলেন, মো. মেহেদী হাসান। আমদাবাদ যুব জাগরণী সংঘের সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আতাউর রহমান রনু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাবুর রহমান, দৈনিক সময়ের খবর পত্রিকার মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু,

সাপ্তাহিক মা’য়ের কন্ঠের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মারুফ হোসেন মনি, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার ও টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য ওহিদুল ইসলাম। যুব জাগরণী সংঘের সাধারণ মো. তারেক শেখ বাবু, সহ-সভাপতি মো. এনায়েত শেখ ও ক্রীড়া সম্পাদক মো. সেলিমের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মো. মনিরুল ইসলাম মনি, তরিকুল ইসলাম রিপন, জাহিদুল ইসলাম, নাঈমুল ইসলাম, মনিরুজ্জামান খোকন, হারুনর রশীদ রাঙ্গা, নিরমল কুমার বালা, মনিরুল ইসলাম সাগর, ওহিদুল শেখ, ফজলুল করিম, দানিস, দেলোয়ার, আসিফ, এনামুল হক, মো. সজল, চয়ন শিকারী, আব্দুল্লাহ, পান্না, আলমগীর, সোলাইমান প্রমুখ। পুরস্কার বিতরণ কালে অতিথিরা বক্তৃতায় বলেন, মাদক থেকে বর্তমান প্রজন্মকে দূরে রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। এজন্য যুবসমাজকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।