1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খোকসা গড়াই নদীতে বালি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা আদায় দালালের ফাঁদে না পড়ার আহবান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়: ডিআইজি মোরেলগঞ্জে উৎসবের আমেজে বর্ষবরণ, অংশ নিলেন সব শ্রেণি-পেশার মানুষ দাকোপে চড়ক পূজায় দূর্ঘটনায় সন্ন্যাসীর মৃত্যু খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাঈদের বিরুদ্ধে স্ত্রী’র অভিযোগ বিশ্বশান্তি কামনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে কেইউজে’র বর্ষবরণ পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” বাংলা নববর্ষ – ১৪৩৩” উদযাপন রূপসায় বাংলা নববর্ষ উপলক্ষে ফুটবল টুনামেন্ট’র ফাইনালের পুরস্কার বিতরণ রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে ষড়যন্ত্র এ অপপ্রচারের অভিযোগ মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

১২ মাসের নাম বলতে গিয়ে ‘বিভ্রান্ত’ ডাকসু নেতা মোসাদ্দেক

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বাংলা ১২ মাসের নাম বলতে গিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। পহেলা বৈশাখে এক আলাপচারিতায় তার কাছে বাংলা ১২ মাসের নাম জানতে চাওয়া হয়। তখন তিনি ধারাবাহিকভাবে ১২ মাসের নাম বলতে ব্যর্থ হন। তবে এটি ঠাট্টার ছলে করেছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
১২ মাসের নাম বলতে গিয়ে মোসাদ্দেক বলেন, ‘আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র… হয়ে গেছে? হয়েছে? ফাল্গুন, ১২টা হয়েছে?’
একজন ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের মতো দায়িত্বশীল পদে থেকে বাংলা মাসের নাম বলতে না পারা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই নেতার দেয়া অসংলগ্ন উত্তরটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে নেটিজেনদের মধ্যে।
বিশেষ করে, যে পদের সাথে দেশীয় সংস্কৃতি ও সাহিত্যের গভীর যোগসূত্র থাকা আবশ্যক, সেই পদে আসীন ব্যক্তির এমন অজ্ঞতা সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সচেতন মহলকেও বিস্মিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করছেন যে, সাংস্কৃতিক নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিজস্ব ঐতিহ্য ও পঞ্জিকা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এই সাধারণ তথ্যটি দিতে ব্যর্থ হওয়ায় তার যোগ্যতা এবং দায়িত্ববোধ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে এখন নানামুখী বিতর্ক ও সমালোচনা চলছে।
আলোচনাকালে মোসাদ্দেক তোষামোদ বা ‘তৈল’ দেয়া নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, বাংলা সাহিত্যের বিজ্ঞ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বিখ্যাত প্রবন্ধ ‘তৈল’-এর কথা উল্লেখ করে তিনি জানান, মানুষ তৈলশিল্পকে উন্নতির এমন শিখরে নিয়ে গেছে যা শাস্ত্রী নিজেও লিখে যেতে পারেননি।
তিনি মনে করেন, সমাজের কিছু মানুষ ক্ষমতার তোষণ বা চাটুকারিতার মাধ্যমে স্বার্থ হাসিল করতে চায়, হোক সেই ক্ষমতা ফ্যাসিবাদী বা স্বৈরাচারী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।