1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইরানের বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মাঝে তেহরানে রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্যসেবা কর্মীদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বুধবার (১৬ এপ্রিল) তেহরানে রেড ক্রিসেন্ট কর্মী এবং চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, হাসপাতাল ও স্কুলে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে শত্রুরা। তবে জনগণের ঐক্য ও প্রতিরোধের মুখে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, তারা যখন স্কুলে আর হাসপাতালের শিশু বিভাগে হামলা করে তখন তো কোনো মানবিক নীতির কথা চিন্তা করে না। এটি লজ্জার আর বিশ্বের এটা দেখা প্রয়োজন।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তারা বলে আমরা সন্ত্রাস, কিন্তু সত্যিকারের সন্ত্রাস তারা যারা যে কাউকে, যে কোনো জায়গায়, যখন খুশি তখন ধ্বংস করে দেয়। তারাই আবার স্টেজে উঠে মানবাধিকারের কথা বলে। এটা লজ্জার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।