1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
খালিশপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দল খালিশপুর থানার উদ্যোগে ১২নং ওয়ার্ডের সহ-সভাপতি মরহুম শেখ শামিম ও ১০নং ওয়ার্ড সভাপতি মরহুম মোঃ সোনামিয়া সরদার-এর রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এশার নামাজের পর খালিশপুর থানাধীন অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাট শ্রমিক দল সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ মৃধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক হাওলাদার।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন রাজা, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, মোঃ বেলায়েত হোসেন, মোঃ ফারুক, মোঃ একলাছ হোসেন, মোঃ শহিদ, মোঃ আরমান, মোঃ নুরুল ইসলাম, আকতার হোসেন, সেলিম চৌধুরী, মনির হোসেন, ভুট্টা, কাঞ্চন, ওহিদুল, হাফিজুর, জাহাঙ্গীর হোসেন, নুর আলম, মজিবর, হাসান, দুলাল, সুমি ইসলাম, নাজমা বেগম, হারুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, মোঃ মনিরুজ্জামান মনির। আলোচনা শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।