1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

জীবননগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগরে বজ্রপাতে রাসেল
হোসেন(২৫)নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং রেজাউল হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার(১৬ এপ্রিল)দুপুর ১২টার দিকে রাসেল
হোসেন নিজ বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে এবং আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের
মতে,বজ্রপাতের আঘাত অত্যন্ত তীব্র হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে মনে করেন।

এ বিষয়ে বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম জানান,রাসেল তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর
আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিয়ার রহমানও ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন। তিনি জানান,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।