1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ঝিকরগাছায় ২ ট্রান্সফরমার চোর আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর বাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ২ চোর আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ভোররাতে এ ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজামান আলম জানান – তাদের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) দুপুরে মামলা রুজু হবে এবং এরপর কোর্টে চালান দেয়া হবে। আটককৃতরা হলো – সদর উপজেলার সীতারামপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে রকিবুল ইসলাম (৪৫) ও খুলনার মহেশ্বরপাশা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসুম (২৮)। ভুক্তভোগী কাশিপুর গ্রামের হুমায়ুন কবির জানান, এর আগেও আমার দুইটা ট্রান্সমিটার চুরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।