
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলা নববর্ষকে বরন করে নিতে গত মঙ্গলবার সকাল থেকেই উপজেলা পরিষদের চত্বরে এলাকাবাসী এসে জমায়েত হয়| নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল নানা কর্মসূচী পালন করেছে| কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যালি,লোকজ উৎসব, বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান| সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়| বাংলা নববর্ষ বরন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর ও বিনোদন স্পটগুলোতে নারী-পুরুষ এবং তরুন-তরুনীদের মিলন মেলা ছিল| অনুষ্ঠানের বিশেষ আকর্ষন হিসাবে বিকালে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়| এছাড়া উপজেলার রনগোপালদী ইউনিয়নের যৌতা গ্রামে দিনব্যাপি ˆবশাখী মেলায় শত শত দর্শনার্থীদের পদচারনায় মুখরিত ছিল|