1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ভবনা দাখিল মাদ্রাসায় বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তিঃ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সম্মানে দোয়া ও বিদায় অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক,সাংবাদিক ও কলামিস্ট মাওঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার এইচ এম আজিজুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আবু দাউদ শেখ, মাওঃ আব্দুল করিম, মাওঃ আলী আকবর,শেখ নূর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষানুরাগী সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি মোঃ জাফর ফারাজী, মোঃ রেজাউল শেখসহ অন্যান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। মাদ্রাসার সভাপতি মাওলানা ফজলুর রহমান শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করা, নিয়মিত অধ্যবসায়, নৈতিকতা বজায় রাখা এবং দেশের কল্যাণে নিজেকে গড়ে তোলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে।
অনুষ্ঠানের শেষপর্বে দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আলী আকবর।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।