1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কোস্ট গার্ডের ‘ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে দুই জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আটক রে‌ডি‌য়েন্ট জুট মি‌লের লিজ বা‌তিলসহ ৬ দফা বাস্তবায়নে‌র দা‌বিতে বি‌ক্ষোভ ফুলতলায় ছুরিকাঘাতে নিহত সাব্বিরের জানাজা সম্পন্ন খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত পাইকগাছা বিরল প্রজাতির “উদয়ী-মধুরাজ” উদ্ধার দশমিনায় বোরো ধানেই কৃষকরা স্বপ্ন দেখছে কাজের এক পার্সেন্ট দিতে হবে প্রকৌশলী সাইফুল ইসলামকে অডিও রেকর্ডিং ফাঁস

মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের জমি দখলে নেওয়ায় মরিয়া হয়ে উঠেছে, এমন অভিযোগ ইউনিয়ন শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক একই গ্রামের প্রভাবশালী আব্দুল খালেক হাওলাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে আব্দুল খালেক লোকজন নিয়ে পাকা বাউন্ডারি দেওয়ার কাজটি করছিলেন। পরবর্তীতে বাঁধা দিলে কাজটি বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ইতোপূর্বে জয়নাল আবেদিন বাদি হয়ে বিজ্ঞ আদালতে বাটোয়ার মামলা দায়ের করেন।
 জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে বাগান বাড়ির ৪১৯১ নং দাগে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন উক্ত জমিতে দখলে থেকে ভোগদখল করে আসছে।
 উক্ত জমি দখলে নেওয়ার পায়তারা করছে ইউনিয়ন শ্রমীক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল খালেক হাওলাদার। তবে, জয়নাল আবেদিন ও আব্দুল খালেকের সাথে জমির বিরোধ রয়েছে। এ ঘটনায় বাগেরহাট বিজ্ঞ আদালতে বাটোয়ারা মামলা দায়ের হয়। যার দেওয়ানি মামলা নং-৪৯/২৩। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে আইনশৃংখলা রক্ষার্থে স্থিতিশিল অবস্থায় থাকার নির্দেশনা প্রদান করেন। কিন্তু সেই আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রভাবশালী শ্রমীক লীগ নেতা আব্দুল খালেক হাওলাদার লোকজন নিয়ে বৃহস্পতিবার ভোররাতে পাকা ভবনের কাজটি শুরু করে। এতে বাঁধা দিলে জয়নাল আবেদিনের লোকজনকে হুমকি প্রদান করেন।
এদিকে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের মা খাউলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম (৫২) কে এ জমির বিরোধে ২০২২ সালে পিটিয়ে গুরুত্বর জখম করে। এনিয়ে তৃতীয় দফায় হামলা চালায় আব্দুল খালেক হাওলাদার ও তার লোকজন।
 আব্দুল খালেক হাওলাদার বলেন, ২০ বছর পূর্বে জাহানারা বেগম ৫টি দাগে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। এখন তারা ওই দাগে না গিয়ে বাগান বাড়ির জমিতে আসতে চায়। তারা আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেছে। আমিও বিজ্ঞ আদালতে স্বরনাপন্ন হবো রবিবার।
 এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন বলেন, প্রায় ৩০ বছর পূর্বে আমার পিতা ফকরুল ইসলাম জমি ক্রয় করে আমরা ভোগদখল করে আসছি। উক্ত জমি বৃহস্পতিবার ভোররাতে কাজ চলছিলো। আমি খুলনা অবস্থান করছিলাম এ সুবাধে আব্দুল খালেক ভুমিদস্যুরা দখলের জন্য কাজ করছিলেন। বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে লোকজন নিয়ে ইমারাত কাজ করে। আমার মা সহ পরিবারকে হুমকি প্রদান করেন। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।
নিকটস্থ সন্ন্যাসী ফাঁড়ির পুলিশের এএসআই আবজাল হোসেন বলেন, বিজ্ঞ আদলেতের নির্দেশ উভয় পক্ষ মেনে চলতে হবে। আপাতত খালেক হাওলাদারকে কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আদেশটি নিয়ে আদালতে স্মরনাপন্ন হওয়ার জন্য বলা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।