1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি: দেবপ্রিয় ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ বদলে গেল ইতিহাস: লোকসভায় ভোটে হারলেন মোদি এনসিপিতে যোগ দেয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষক সালেহীন মাহবুবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এ নির্দেশ দেন।
এর আগে শিক্ষক সালেহীনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। আসামি পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীর আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে জাবিন তাসনিম লামিয়ার সঙ্গে সালেহীন মাহবুবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অভিযুক্ত সালেহীন এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় যৌতুকের দাবিতে লামিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে গুলশানের বাসায় সালেহীন মাহবুব শ্বশুরবাড়ি থেকে ১২ লাখ টাকা এনে দেওয়ার জন্য লামিয়ার ওপর চাপ সৃষ্টি করেন। লামিয়া এতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে গুলশান থানা-পুলিশ তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এরপর ১৯ ফেব্রুয়ারি জাবিন তাসনিম লামিয়া বাদী হয়ে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় একটি মামলা (মামলা নম্বর-২৮) দায়ের করেন। ওই মামলায় সালেহীন মাহবুবকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষে শুনানিতে অংশ নেন মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী, অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েলসহ আরও কয়েকজন আইনজীবী। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, ইকবাল হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।