1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ২

সাতলা ৫৬০ মিটার সেতুর রং-এর কাজে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা নদীর উপর নির্মিত ৫৬০ মিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ সেতুর রংয়ের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত মানের রং ব্যবহার না করে চক পাউডার মিশিয়ে নিম্নমানের কাজ করা হচ্ছে।
কয়েক বছর আগে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি। মূল কাঠামো সম্পন্ন হলেও দুই পাশের সড়ক পাকা করা, ব্লক বসানো, সাইড পিলার টিপিং রিং এবং রংয়ের কাজ বাকি ছিল। এসব কাজের দায়িত্ব মূল ঠিকাদারের কাছ থেকে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে পান আগৈলঝাড়া উপজেলার সোহরাব মিয়া ও বানারীপাড়া উপজেলার মিন্টু মিয়া।
অভিযোগ রয়েছে, দীর্ঘসূত্রিতা কাটাতে গিয়ে ঠিকাদাররা তাড়াহুড়ো করে নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ আনোয়ার মিয়া বলেন ৩৫ লাখ টাকার রংয়ের কাজ মাত্র ৫ লাখ টাকায় দেওয়া হয়েছে অভিজ্ঞতাহীন এক ঠিকাদার (আশিষ নামের  একজনের) কাছে। তিনিও নিজে কাজ না করে বিভিন্ন এলাকার রং মিস্ত্রিদের দিয়ে কাজ করান। আনোয়ার মিয়া বলেন আমি দীর্ঘদিন সেতুটির কাজের তদারকি করিয়া আসলেও সেতুর ঠিকাদার সোহরাব মিয়া আমার বেতন সহ অন্য অন্য মিলিয়ে দু থেকে আড়াই লক্ষাধিক টাকার দেনায় ফেলেছে আমাকে। এখন আমার পাওনা বুঝিয়ে না- দিয়ে আমার অজান্তে রংয়ের বদলে চক পাউডার মিলানো ছাড়াও অচল সাইড় ব্লক বসানো সহ সেতুর কাজে অনেক অনিয়ম করছেন বর্তমানে ও বড়ো বিল করানোর তাগিদে আগৈলঝাড়া সহ বিভিন্ন এলাকর রং মিস্ত্রী এনে তাড়াহুড়ো করে সেতুর কাজ সমপ্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাতলা ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম টুটুল বিশ্বাস অভিযোগ করেন, প্রতি ড্রাম রঙের সাথে অস্বাভাবিকভাবে কম দামের চক পাউডার মিশিয়ে সেতুটির নিচের অংশের বেশিরভাগ কাজ করানো হয়েছে, যা সেতুর স্থায়িত্ব ও গুণগত মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা রঙের পরিবর্তে চক পাউডার গুলিয়ে সেতুর অংশবিশেষে প্রয়োগ করছেন। এসময় স্থানীয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর হাং সহ স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেন এবং তারা সকলে মিলে নিম্নমানের ঐসব উপকরণ ফেলে দিয়ে পুনরায় ভালো মানের রং এনে কাজ শুরু করেন।
স্থানীয়দের প্রশ্ন, এত বড় প্রকল্পে এমন অনিয়ম চললেও সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না? তারা আরও দাবি করেন, সেতুর অবশিষ্ট কাজ যথাযথভাবে তদারকি করে মানসম্পন্নভাবে শেষ করতে হবে।
এলাকাবাসীর জোর দাবি,
সাতলা সেতুর রংসহ সকল অসমাপ্ত কাজ দ্রুত ও সঠিক মান বজায় রেখে সম্পন্ন করতে হবে এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।