1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রাত্যহিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাব ১৫ এপ্রিল সকাল আটটা থেকে আজ ১৬ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।
গত ২৪ ঘণ্টায় হামে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ছয় শিশুর দুটি ঢাকা বিভাগের, দুটি সিলেট বিভাগের, একটি রাজশাহী বিভাগের, একটি চট্টগ্রাম বিভাগের।
এই সময়ে সর্বোচ্চ ৭৮ শিশুর হাম শনাক্ত হয় ঢাকা বিভাগে। বরিশাল বিভাগে ৬ শিশুর হাম শনাক্ত হয়। ৪ শিশুর হাম শনাক্ত হয় রাজশাহী বিভাগে। চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুটি করে শিশুর হাম শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে ৪৯৬ জনই ঢাকা বিভাগের।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৫৮ শিশু ভর্তি হয়। সবচেয়ে কম ৮ শিশু ভর্তি হয় রংপুর বিভাগে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭২৪ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৫৩ শিশু, চট্টগ্রাম বিভাগে ১১০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭২ শিশুর।
একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ২০ হাজার ৩৫২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ১২৯। তাদের মধ্যে ৩ হাজার ৬৫ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৪৯৬।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।