1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরান শিশুকে অপহরণ করে হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা

যশোরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা ও মণিরামপুর উপজেলায় বজ্রাপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর বৃষ্টিসহ বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়েছে। তারা হলো, চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে কৃষক আবু তাহের (৪৫) এবং মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের বাবর আলীর ছেলে কৃষক লুৎফর রহমান (৬৫)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে ধানক্ষেতে কাজের উদ্দেশ্যে মাঠে যান কৃষক আবু তাহের। এর কিছুক্ষণ পর থেকেই আবহাওয়া খারাপ হয় এবং বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হতে থাকে। এক দেড় ঘণ্টা আবহাওয়া খারাপ থাকার পর আবার স্বাভাবিক হয়ে যায়। তবে, সন্ধ্যা পর্যন্ত কৃষক আবু তাহের বাড়িতে না ফিরলে স্বজনরা খুঁজতে খুঁজতে ধানক্ষেতের আইলে তার লাশ পড়ে থাকতে দেখে। স্বজনদের ধারণা, দুপুরে তিনি বজ্রপাতে নিহত হন।
চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন
এদিকে শাহাপুর গ্রামের স্থানীয়রা জানান, দুপুরে ঝড়ের সাথে সাথে বৃষ্টি হচ্ছিল। এসময় লুৎফর রহমান বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কৃষক লুৎফর রহমানের প্রতিবেশি শাহাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম লুৎফর রহমানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
মণিরামপুর থানার ডিউটি অফিসার বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।