1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরান শিশুকে অপহরণ করে হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২ জন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : আগামী ২১ এগ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবার (২০২৬) যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। গত বছর (২০২৫) পরীক্ষার্থী সংখ্যা ছিলো ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। গত বছরের তুলনায় এ বছর ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমেছে। এবছরের পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের ২ হাজার ৫৭২ টি মাধ্যমিক স্কুল থেকে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। ২৯৯ টি পরীক্ষা কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী। ২০২৫ সালে পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। গতবছরের তুলনায় এ বছর ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমে গেছে। এ বছরের ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ২৬৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬৭৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৫ জন। এসব পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থী ৩৯ হাজার ৪২৬ জন, মানবিক বিভাগের শিক্ষার্থী ৮২ হাজার ৪১১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ১৩ হাজার ২৫২ জন।
এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলার ৪০৪ স্কুলের পরীক্ষার্থী সংখ্যা ২১ হাজার ৪২৮ জন। তারমধ্যে ১০ হাজার ৬১০ জন ছাত্র ও ১০ হাজার ৮১৮ জন ছাত্রী। বাগেরহাট জেলার ২৯৫ স্কুলের পরীক্ষার্থী ১১ হাজার ৯২৬ জন। তারমধ্যে ছাত্র ৫ হাজার ৫৫০ জন, ছাত্রী ৬ হাজার ৩৭৬ জন। সাতক্ষীরা জেলার ২৯৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ২৪৭ জন। তারমধ্যে ৭ হাজার ১২৯ জন ছাত্র ও ৭ হাজার ১১৮ জন ছাত্রী। কুষ্টিয়া জেলার ২৭২ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ৭৪৯ জন। তারমধ্যে ছাত্র ৯ হাজার ৬৭৮ জন ও ছাত্রী ১০ হাজার ৭১ জন। চুয়াডাঙ্গা জেলার ১৪১ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৯৬২ জন। তারমধ্যে ৪ হাজার ৪৬৯ জন ছাত্র ও ৪ হাজার ৪৯৩ জন ছাত্রী। মেহেরপুর জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ২০০ জন। তারমধ্যে ৩ হাজার ৯৮ জন ছাত্র ও ৩ হাজার ১০২ জন ছাত্রী। যশোর জেলার ৪৮৯ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ২২ হাজার ৮৮ জন। তারমধ্যে ১১ হাজার ৬ জন ছাত্র ও ১১ হাজার ৮২ জন ছাত্রী। নড়াইল জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৬৪ জন। তারমধ্যে ২ হাজার ৮৭৭ জন ছাত্র ও ৩ হাজার ১৮৭ জন ছাত্রী। ঝিনাইদহ জেলার ২৭৪ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ৩৪৯ জন। তারমধ্যে ৮ হাজার ৫৭৮ জন ছাত্র ও ৭ হাজার ৭৭১ জন ছাত্রী। মাগুরা জেলার ১৬৬ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৭৬ জন। তারমধ্যে ৩ হাজার ৯৩৩ জন ছাত্র ও ৪ হাজার ১৪৩ জন ছাত্রী।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘আগামী ২১ এগ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে সেইলক্ষ্যে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে ২৯৯ জন কেন্দ্র সচিবকে নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে। মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নিজে বিভিন্ন ধরণের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। পরীক্ষা পরিচলনা করার জন্য বোর্ডের পক্ষ থেকে একটি নীতিমালা প্রণয়ন করে কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে। শতভাগ নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করার বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। সবমিলে আশা করছি শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে। এছাড়াও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে পরীক্ষা আইনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।