1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা শরাফপুরে দারুল আজিজ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ

শরাফপুরে দারুল আজিজ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : খুলনার ডুমুরিয়া উপজেলার  শরাফপুরে দারুল আজিজ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলার শরাফপুর ইউনিয়নের শরাফপুর গ্রামের দারুল আজিজ মডেল মাদ্রাসায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আলহাজ্ব গাজী তফসীর আহমেদ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় প্রধান বক্তার বক্তৃতা করেন, কুয়েট’র অবসরপ্রাপ্ত এডিশনাল কন্ট্রোলার ও (অব:) মেজর ইঞ্জিনিয়ার বি এম আসাদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খুলনা জেলা প্রতিনিধি ও মানবাধিকার সংগঠন অধিকার’র খুলনার ফোকাল পার্সন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান, প্রধান শিক্ষক মো. আকতার হোসেন,

সমাজসেবক জি এম বেল্লাল হোসেন, মো. মাহবুবুল ইসলাম গোলদার। এছাড়াও উপস্থিত ছিলেন, মাদ্রাসা শিক্ষক হাফেজ মো. আব্দুস সোবহান, হাফেজ মো. আবু রায়হান, হাফেজ ও মাওলানা মো. আলমগীর হুসাইন, মাওলানা মো. সাইফুল ইসলাম, শিক্ষিকা উম্মে হাবিবা প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা গাজী তফসীর আহমেদ বলেন, আজকের শিশু শিক্ষার্থীরা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ। তাদেরকে সঠিক এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশ এবং জাতি সঠিক দিকনির্দেশনা পাবে। বর্তমান সরকার শিক্ষার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে।  তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের সঠিক ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনে ডুমুরিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।