1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
এস.এম.শামীম, দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা এবং ইজারাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা যায়, খেয়াঘাটটির বর্তমান ইজারাদার মো. ইয়াজুল ইসলাম নিয়ম অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর আওতাধীন মূল ঠিকাদার মো. আকবর হোসেনের কাছ থেকে চুক্তিনামা অনুযায়ী ঘাটটি পরিচালনা করে আসছেন।
গত ১ মার্চ ২০২৬ তারিখে চুক্তি মোতাবেক ঘাট পরিচালনা করতে গেলে একই এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলামসহ ৭-৮ জন সেখানে গিয়ে ঘাট ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে।
ইজারাদার ইয়াজুল ইসলাম জানান, তিনি বৈধভাবে ঘাটের ইজারা নিয়েছেন এবং তা পরিচালনা করছেন। কিন্তু অভিযুক্ত রবিউল ইসলাম ও তার সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘাট ছেড়ে দিতে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তারা ইয়াজুল ইসলামের বাড়িতে গিয়ে পুনরায় খেয়াঘাট পরিচালনা না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও, অভিযুক্তরা ইয়াজুল ইসলামের কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ বিষয়ে ইয়াজুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, সন্ত্রাসীদের হুমকির মুখে তিনি  ২০ এপ্রিল দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়-এ ও লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত রবিউল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে, যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খেয়াঘাটের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা যায়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।