1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বড়পরী গ্রামে আলমিরা ভেঙে ১০ ভরি স্বর্ণলংকার, নগদ ৩০ হাজার টাকা নিয়ে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে বাদির বসতবাড়িতে এক প্রেস ব্রিফিং এ বোনের মেয়েকে উদ্ধারসহ উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সুমাইয়া আজম স্বর্নালী।

জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বড়পরী গ্রামের বাসিন্দা বাহারাইন প্রবাসী ফারুক মোড়লের স্ত্রী সুমাইয়া আজম স্বর্নালী ঘটনারদিন ২৪ এপ্রিল বসতবাড়ি ঘুমানো থাকাকালীন অবস্থায় আমার প্রতিবন্ধী  বোনের মেয়ে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার মুনা (১৫) কে অপহরণ করে বসতঘরে থাকা আলমিরা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার বাসিন্দা মিজান হাওলাদারের ছেলে নাজমুল হাসান মাহিন (১৯)। এ ঘটনায় সুমাইয়া আজম স্বর্নালী বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
মোরেলগঞ্জ থানার ওসি অভিযোগ পেয়ে সন্ন্যাসী ফাড়ির এসআই তমিজ উদ্দিনকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। কিন্তু ফাঁড়ি পুলিশ ঘটনার ২৫ দিন অতিবাহিত হলেও ঘটনার অপহরণকৃত ১০ম শ্রেনীর শিক্ষার্থী সাদিয়া সুলতানা মুনা ও স্বর্ণলংকার, টাকা উদ্ধার হয়নি।

নিকটস্ত সন্ন্যাসী ফাড়ির এসআই তমিজ উদ্দিন বলেন, শিক্ষার্থী অপহরণ নয়, পূর্বেও একবার চলে গিয়েছিলো। আমি মেয়েসহ ওই ছেলেকে উদ্ধারের জন্য অভিভাবকদের মাধ্যমে চেষ্টা করছি।

নাজমুল হাসান মাহিনের মা মাহিনুর বেগম বলেন, ছেলে মেয়ে উভয় একবার বাড়ি থেকে চলে গিয়েছে। পরবর্তীতে জেল থেকে বের হয়ে আবারও ওই মেয়েকে নিয়ে আমার ছেলে চলে গেছে। ওদের নম্বর বন্ধ রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুজি করছি।

অভিযোগের বাদি প্রবাসীর স্ত্রী সুমাইয়া আজম স্বর্নালী বলেন, আমার প্রতিবন্ধী বোনের মেয়ে ১০ম শ্রেনীর শিক্ষার্থী সাদিয়া সুলতানা মুনাকে ছোট বেলা থেকেই আমার কাছে বড় হয়েছে। পার্শবর্তী শরণখোলার খেজুরবাড়িয়া গ্রামের নাজমুল হাসান মাহিন ও আমার বোনের মেয়ে মুনার সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে একপর্যায়ে বাড়ি থেকে স্বর্ণলংকার, নগদ টাকাসহ অপহরণ করে নিয়ে চলে যায়। আমি প্রশাসনের প্রতি বোনের মেয়েকে উদ্ধার ও স্বর্ণলংকার টাকা উদ্ধার করতে পারি তার  জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়টি নিয়ে শরণখোলা থেকে ২ জন প্রভাবশালী ব্যক্তি উদ্ধারের নামে সময় নষ্ট করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।