
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন| কুষ্টিয়া থেকে ¯^ামীর সঙ্গে ঝিনাইদহ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন ওই নারী| শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত নারী কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী| ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী শাম্মী আক্তার তার ¯^ামীর সঙ্গে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন| পথিমধ্যে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে চিটকে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার| ওই সময় পিছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন| পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে| ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে| পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে বলে জানতে পেরেছি| এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে|