
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ২নং বর্ণি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বাশুড়িয়া সেনের চর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও এলাকার উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, গোপালগঞ্জের মাটিতে জাতীয়তাবাদী শক্তির এই জাগরণ প্রমাণ করে সাধারণ মানুষ এখন পরিবর্তনের পক্ষে। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ২নং বর্ণি ইউনিয়ন যুবদলের সভাপতি মোল্লা রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির।
সম্মেলনে শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন, মাদক ও বেকারত্ব দূরীকরণ এবং রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন
গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন
গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মোঃ রাশেদুজ্জামান পলাশ
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি, সালাউদ্দিন শেখ, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেল্লাল শেখ
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ বিশ্বাস,
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান নাসির,
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এম. মুক্তার হোসেন মোল্লা,
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, সম্মেলনের শেষ পর্যায়ে আগামী দিনের জন্য ইউনিয়ন যুবদলের সাংগঠনিক রূপরেখা ঘোষণা করা হয় এবং প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সম্মেলনটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়।