1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

নগরীতে গ্রীল মিস্ত্রি ছুরিকাঘাতে জখম

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নগরীর লবনচরা থানাধীন খেজুরির কালভার্ট এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা হায়দার আলী (৪৬) নামে এক গ্রিল মিস্ত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে| তাকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে|
কারা, কি কারণে তাকে হত্যার চেষ্টা করেছে? আহত ব্যক্তি এবং তার স্বজনেরা এ ব্যাপারে পুলিশকে কোনো তথ্য দিতে পারেননি| এ কারণে ঘটনাটি পুলিশের কাছে রহস্যময় হয়ে উঠেছে| ভিকটিম ওই থানার আমতলা এলাকার মৃত: কাদের আলীর ছেলে|
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১ টা| হায়দার ময়ূর ব্রীজ এলাকায় তার দোকান হতে সাইকেল চড়ে বাড়ী ফিরছিলেন| পথে ওৎ পেতে থাকা ৮/১০ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলে পড়ে| তাদের এলোপাতাড়ি মারপিট এবং ছুরিকাঘাতে মুহূর্তেই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন| তার আর্তচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়| তখন তাকে গুরুতর জখম অবস্থায় খুমেক হাসপাতালে আনা হয়| তার পেটে তিন থেকে চার বার ছুরিকাঘাত করা হয়েছে|
থানার অপারেশন অফিসার এসআই পিযুষ দাশ দৈনিক সময়ের খবর’কে বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আাছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।