1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা সাকোর খাল এলাকায় ২০ কোটি টাকা ব্যয়ে সীমান্ত বর্তী ৫টি ইউনিয়নের দেড়লাখ মানুষের সেবার জন্য নির্মিত করা হয় হাসপাতালটি| কিন্তু হাসপাতালটি উদ্বোধনও করেছিলেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ¯^াস্থ্যমন্ত্রী জাহিদ মালেক| উদ্বোধনের আড়াই বছর পার হলেও হাসপাতালটি এখনো আলোর মুখ দেখেনি| ফলে মহেশপুর উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৬০ টি গ্রামের মানুষ জরুরী ¯^াস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে| প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি সীমান্ত বর্তী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্মাণ করা হলেও এখনো তার কার্যক্রম শুরু হয়নি ডাক্তারের অভাবের কারনে| চালু না হওয়ায় হাসপাতালের ভবনটির বিভিন্ন স্থানে প্লাষ্টার খসে পড়েছে| পাহারাদার না থাকায় হাসপাতালের মালামালও চুরি হয়ে যাচ্ছে| স্থানীয় বাসিন্দা বাশার আলী জানান, ভেবেছিলাম হাসপাতাল চালু হলে আর দূরে যেতে হবে না কিন্তু এখনও অসুস্থ হলে উপজেলায় যেতে হয়| বাগান মাঠ গ্রামের বাসিন্দা মুকুল হোসেন বলেন, ২০ কোটি টাকা দিয়ে হাসপাতাল করলো মন্ত্রী এসে চালু করলো| কিন্তু আজ পর্যন্ত দেখলাম না কোন ডাক্তার আসতে| যদি চালুই না হয় তাহলে হাসপাতাল করে লাভ কি| আমরা চাই হাসপাতালটি তাড়াতাড়ি চালু করা হোক| বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, হাসপাতালটি চালু হলে গ্রাম এলাকার অসহায় মানুষ গুলো খুব সহজেই ¯^াস্থ্য সেবা নিতে পারতো| সীমান্ত বর্তী এলাকা গুলোর অসহায় মানুষেরা বরাবরই ¯^াস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে| এই হাসপাতালটি চালু হলে ¯^াস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষ গুলো খুব সহজেই ¯^াস্থ্য সেবা নিতে পারতো| মহেশপুর উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা জানান, উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভৈরবা সাকোর খাল এলাকায় ২০২৩ সালের ২৫ অক্টোবর হাসপাতালটি উদ্বোধন করা হয়| এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা.মোঃ কামরুজ্জামান জানান,হাসপাতালটি চালুর জন্য প্রয়োাজনীয় জনবল ও সরঞ্জামের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে| প্রশাসনিক অনুমোদন পেলেই দ্রুত চালুর ব্যবস্থা করা হবে| হাসপাতালটি চালু হলে প্রতি মাসে সীমান্ত এলাকার ১০ থেকে ১২ হাজার মানুষ নিয়মিত ¯^াস্থ্যসেবা পাবেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।