1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)’র উদ্যোগে সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প’র আওতায় হামছাপুর, পুকুর ডানা ও কচুবুনিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ধোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় দৈবজ্ঞহটী ইউনিয়নের উত্তর মিত্রডাঙ্গা বিররুল ওয়ালেদাইন তাহাফজুল কুরআন মাদ্রাসা মাঠে উদ্ধোধন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএডিসি নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, বাগেরটহাট এপিপি(দুদক) শেখ নজরুল ইসলাম কাজল, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম ও জামায়াত ইসলাম উপজেলা আমির মো. সাহাদাৎ হোসাইস প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশ ক্রমে সারা বাংলাদেশে খাল কাটা শুরু হয়েছে। এ আলোকে দৈবজ্ঞহাটী ইউনিয়নের হামছাপুর, পুটিখালী ইউনিয়নের পুকুর ডানা, বলইবুনিয়া ইউনিয়নের কচুবুনিয়া খাল আজকে পুনঃ খননের উদ্ধোধন করা হলো। এসব খালে বৃষ্টির পানি সংরক্ষণ করে কৃষকরা তাদের জমিতে বছরে তিনটি ফসল ফলাতে পারে এটাই সরকারের উদ্দেশ্য।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, খাল পুনঃ খনন কর্মসূচির অংশ হিসাবে এ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের ইছামতি খাল, পুটিখালীর পুকুর ডানা খাল ও বলইবুনিয়ার কচুবুনিয়া খাল বি এডিসি’র এ প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৬ কিলোমিটার এ ৩টি খাল পুনঃ খনন করা হচ্ছে। যার ফলে এ অঞ্চলের ১ হাজার হেক্টর ফসলি জমি মিষ্টি পানির আওতায় আসবেন। এক ফসল থেকে তিন ফসলে রুপান্তরিত হবে হাজার হাজার কৃষক পরিবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।