1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র  ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
  সকালে পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন অফিস থেকে এ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব অফিসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জোন প্রধান মো. মহাসিন হোসাইন, সহকারী জোন প্রধান মো. আবজাল হোসেন, আক্কাস আলী প্রমুখ । আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয় ।
  সভায় প্রধান অতিথি খুলনা এরিয়া প্রধান মো. লিটন হাওলাদার বলেন, কোম্পানিটি ১৯৮৫ সাল থেকে ২০২৬ পর্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সম্মানিত বীমা, গ্রাহক শেয়ারহোল্ডার শুভানুধ্যায়ীসহ দেশবাসিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
  উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ২০২৩ সালে বেস্ট এ্যানুয়েল রিপোর্ট ইন্টিগ্রেটেড রির্পোট  ও কর্পোরেট গর্ভনেন্সের জন্য ২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
 এ ছাড়াও জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেন। বর্তমানে সারাদেশে কোম্পানিতে ৭৫ লক্ষ গ্রাহক রয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।