1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে আঃ হানিফ হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছে| উপজেলার রাজৈর গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে| পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,নিহতের প্রতিবেশী বাবুল হাওলাদারের সাথে আঃ হানিফের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে| শুক্রবার (২৪ এপ্রিল) সকালে আঃ হানিফ বিরোধীয় জমিতে গেলে বাবুল হাওলাদার এবং তার দুই পুত্র রাফি ও রাজ্জাক আঃ হানিফের উপর ঝাপিয়ে পড়ে তাকে মারধর ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে| আহত অবস্থায় হানিফ নিজেই সকাল ৯টার দিকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়| শরণখোলা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ নওশিন বলেন, হাড়সহ হাতের কব্জি কাটা গুরুতর এবং রক্তক্ষরণ অবস্থায় হানিফ নিজে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে আসেন| দ্রুত তার রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়| আহত ব্যক্তির সাথে কেউ হাসপাতালে আসেনি| আহত ব্যক্তিকে দ্রুত সময়ে খুলনা মেডিকেলে না পাঠানোয় সকাল ১০টার দিকে শরণখোলা হাসপাতালেই হানিফ মারা যায়| অতিরিক্ত রক্তক্ষরণ ও হাতের কব্জির হাড়সহ অনেকগুলো শিরা কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে মেডিকেল অফিসার ডাঃ নওশিন জানান| শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন,পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মৃত হানিফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে| লাশ ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে থানার ওসি জানিয়েছেন|

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।