1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেরখাদা এলাকার বাসিন্দা ইকরাম শেখের ছেলে নুর আলম (৫৬) নিহত এবং অন্তত চার পাঁচ জন আহত হয়েছেন।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার তেরখাদা উপজেলার ৬ নং মধুপুর ইউনিয়নের মধুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়।
সংঘর্ষে সাইফুল গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন, মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।