1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

খুলনা: ঐতিহ্যবাহী জেলা খুলনার ১৪৪ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় উদযাপিত হলো “খুলনা দিবস-২০২৬”। এ উপলক্ষে নগরীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ী মোড়ে সজ্জিত প্যান্ডেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “খুলনা একটি ঐতিহ্যবাহী শহর। এই শহরের অনেক অপূর্ণতা রয়েছে। ইনশাল্লাহ বিএনপি সরকারের কার্যক্রমে এই শহর আরও উন্নত শহরে পরিণত হবে।”

অন্যান্য বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খুলনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিল্প, কৃষি ও মৎস্য খাতে এ অঞ্চলের অবদান জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তবে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, খুলনা দিবস উদযাপন নতুন প্রজন্মকে জেলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা প্রতিবছর আরও বড় পরিসরে এ দিবস পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সাইকেল র‍্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত খুলনা দিবস-২০২৬ খুলনাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।