1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

পরিবেশ রক্ষায় এস এম জিলানীর উদ্যোগ কোটালিপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ​গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় পরিবেশ রক্ষা ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে কোনের ভিটা খালের কচুরিপানা পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
​আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই মহতী কার্যক্রমের সূচনা করেন কোটালিপাড়া-টুঙ্গিপাড়া আসনের সংসদ সদস্য এস এম জিলানী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং স্থানীয় প্রাকৃতিক পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
​দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মী অংশ নেন। তারা খালের প্রায় দুই কিলোমিটার অংশের কচুরিপানা পরিষ্কার করেন। একই সঙ্গে খালের পাড়ে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়।
​উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, কোটালিপাড়ার পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আমরা খাল খনন ও পরিষ্কারের একাধিক পরিকল্পনা গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা খালে কচুরিপানা পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হলো। এই জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করছে।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার অপু, শেখ আফজাল হোসেন, সেকেন্দার আলী, কোটালিপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার, বিএনপি নেতা আব্দুল মান্নান, মাসুদ, লালনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
​স্বেচ্ছাসেবীরা জানান, খালের কচুরিপানা পরিষ্কার হওয়ার ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি কাজে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।