1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তর-এর আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা সম্পন্ন হয়। এতে ‘ইয়ুথ ফর ম্যানগ্রোভ’-এর ৩৫ জন স্বেচ্ছাসেবী যুব সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ইয়ুথ ফর ম্যানগ্রোভ এর সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লা আল অভির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর-এর পিরোজপুর জেলার কো-অর্ডিনেটর সাহিদা বানু সোনিয়া। এসময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শাহীন খান, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান ফিরোজ, আফজাল মিয়া, প্রজেক্টের কোষাধ্যক্ষ রিমন হোসেন, সদস্য কাওসার ইমন, সানু, মাসুম বিল্লাহ প্রমুখ৷

ইয়ুথ ফর ম্যানগ্রোভের যুব সদস্যরা জানান, কর্মশালা  এবং প্রচারের মাধ্যমে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাসহ দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থাকে একত্রিত করে সুন্দরবন ইমপ্যাক্ট জোনে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এ কর্মশালার মূল লক্ষ্য। এছাড়া মঠবাড়িয়া উপজেলার সকল জনসাধারণকে সুন্দরবন ও আশেপাশের পরিবেশ প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করে সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।