
রামপাল প্রতিনিধি : রামপাল উপজেলার ১ নং গৌরম্ভা ইউনিয়নের বাসিন্দা সফল ব্যবসায়ী স্বপন কুমার শীলের -আদরের বড় কন্যা জবাশীল(১৪)গতকাল ২৪/ ৪ /২০২৬, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন নিহত জবা শীল, গৌরাম্ভা খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন । নিহত জবা শীত এর ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে এনে শেষ কাজ সম্পন্ন করা হয়েছে
স্কুল শিক্ষার্থীর এমন ভাবে চলে যাওয়া কে , কেউ স্বাভাবিকভাবে নিতে পারছেন না। শিক্ষক সহ ও অন্যান্য সহপাঠীরা এ আত্মহত্যাকে একটি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক বিষয় মনে করছেন।
জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে অনেক শিক্ষার্থী পড়াশোনার চাপ, পারিবারিক সমস্যা মানসিক অস্থিরতা কিংবা বন্ধুদের সঙ্গে সম্পর্কের জটিলতায় ভুগে থাকে। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই তাদের কষ্টগুলো কাউকে বলতে পারে না। ফলে একাকীত্ব ও হতাশা তাদের ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।
অভিভাবক ও শিক্ষকরা বলেন শিশুদের কথা মন দিয়ে শোনা, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানসিক দিক এর প্রতি খেয়াল রাখতে হবে । একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে শুধু পড়াশোনা নয়, তাদের মানসিক সুস্থতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। পরিবার, শিক্ষক ও সমাজ একসাথে এগিয়ে এলে এই ধরনের ঘটনা অনেকটাই কমানো সম্ভব। মনে রাখতে হবে—প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন বেঁচে থাকার অধিকার, শিক্ষক সহ সমাজ অভিভাবকরা বলেন এমন অকাল মৃত্যু কারো কাম্য নয়।