1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশে হামের সংক্রমণ আবারও উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসোলেশন সুবিধা না থাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত শিশুদের আলাদা না রাখতে পারায় রোগটি এক রোগী থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। শয্যা সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত আইসোলেশন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার না করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল পর্যন্ত দেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ পর্যন্ত মোট ২০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৪২ জন এবং উপসর্গ নিয়ে আরও ২০৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।
চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া এবং আক্রান্তদের সংস্পর্শে আসাই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ। তারা শিশুদের জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।