
বিজ্ঞপ্তি : ২০২৫-২৬ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কলেজে ‘হেল্প ডেস্ক’ স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।
শনিবার (২৫ এপ্রিল) সারাদেশের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি খুলনা মহানগরে মোট ৪টি কেন্দ্রে সর্বমোট ৬টি ভেন্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার ব্যবস্থাপনায় ৪টি কেন্দ্রে ‘হেল্প ডেস্ক’ এবং ‘অভিভাবক প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়।
হেল্প ডেস্কে ভর্তি পরীক্ষার্থীদের সিট প্ল্যান সহায়তা, প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা, মোবাইল, ব্যাগ রাখার সুবিধা, বিনামূল্যে পানি, স্যালাইন, কফি, চকলেট, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
হেল্প ডেস্ক পরিদর্শনকালে ভর্তি সহায়তা কার্যক্রমের বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান বলেন, “ছাত্রবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির ছাত্রদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ভর্তি পরীক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ বিভিন্ন এলাকা থেকে খুলনার কেন্দ্রসমূহে পরীক্ষা দিতে এসেছে। প্রতি বছরের ন্যায় তাদের সহায়তার উদ্দেশ্যে মহানগরীর সকল পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করেছি। এর ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সহযোগিতা ও সমস্যার সমাধান সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের যে কোন সমস্যায় এবং তাদের স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছে দিতে যে কোনো সহযোগিতায় ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা সদা নিয়োজিত থাকবে।”
সরকারি বিএল কলেজ:
সরকারি বিএল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ৪টি ভেন্যুতে মোট ৫টি হেল্প ডেস্ক স্থাপন করা হয়। সরকারি বিএল কলেজ, দিবা-নৈশ কলেজ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করা হয়। কলেজ সভাপতি হুসাইন আহমেদ, সেক্রেটারি মাহী চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ও জনশক্তিরা এসব হেল্প ডেস্ক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
আযম খান সরকারি কমার্স কলেজ:
আযম খান সরকারি কমার্স কলেজ পরীক্ষা কেন্দ্রের হেল্প ডেস্কেও পরীক্ষার্থীদের নানাবিধ সহায়তা প্রদান করা হয়। এ কলেজে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কলেজ সভাপতি আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের, সেক্রেটারি মাহিদুল ইসলাম পান্না, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, এইচআরডি সম্পাদক রিয়াজুল ইসলামসহ কলেজ শাখার নেতৃবৃন্দ।
সরকারি সুন্দরবন আদর্শ কলেজ:
নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এ কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় স্থাপিত হেল্প ডেস্কের দায়িত্বে ছিলেন সাংগঠনিক থানা সদর উত্তর এর সভাপতি জুবায়ের হাসান রাকিব, সেক্রেটারি ইশতিয়াক আহমেদ আরাফাত, কলেজ সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি রিয়াদ হোসেনসহ কলেজ নেতৃবৃন্দ।
সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ:
নগরীর খালিশপুরের হাজী মুহসিন কলেজেও হেল্প ডেস্ক স্থাপন করা হয়। এ কলেজের হেল্প ডেস্কের ব্যব্স্থাপনায় ছিলেন কলেজ সভাপতি জুবায়ের ইসলাম, সেক্রেটারি তৈয়েবুর রহমানসহ কলেজ নেতৃবৃন্দ।
Like this:
Like Loading...
Related