1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় মহানগর ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ বাগেরহাটে বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত দশমিনায় আলু ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে অভিনব পাইপ ফাঁদ মঠবাড়িয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু তেরখাদায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, জখম ৪ যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন, দাবি ভাইয়ের জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহনমন্ত্রী

দশমিনায় আলু ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে অভিনব পাইপ ফাঁদ

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলু ক্ষেতে ইঁদুর দেখা দেয়ায় কৃষকের হাসি মলিন হয়ে গেছে| মাঠের পর মাঠ আলুর ফলন দেখে খুশির বদলে বিপাকে পড়ে দুঃশ্চিন্তায় দিন পার করছিল এই উপজেলার কৃষকরা| কৃষি বিভাগ বলছে ইদুরের আক্রমণ প্রতিরোধে কৃষকদের পরামর্শ দেয়ার পাশাপাশি সচেতন করা ছাড়াও ইঁদুর দমনে অভিনব পাইপ ফাঁদ পাতার জন্য পরামর্শ দেয়া হয়| পাইপের ভিতরের একমুখ বন্ধ রেখে অন্য মুখের মধ্যে খাবার দিয়ে মাটিতে পুতে খোলা রাখা হয়| এক সময়ে খাবারের লোভে ইঁদুর পাইপের মধ্যে ঢুকে আর বের হতে পারে না|
উপজেলায় আলুর ব্যাপক আবাদ হলেও ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় কৃষকরা দুশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়েছে| আলুর ক্ষেতে আলু বড় হতে সময় লাগে| উপজেলার দশমিনা, বাঁশবাড়িয়া, বহরমপুর, বেতাগী সানকিপুর, আলীপুরা, রনগোপালদী ও চরবোরহান ইউনিয়নে কম বেশি ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে| কৃষকেরা বিভিন্ন কীটনাশক ক্ষেতে প্রয়োগ করেও ইঁদুরের আক্রমণ প্রতিরোধ করতে পারছেন না| ফলে অভিনব পাইপ ফাঁদ ব্যবহার করে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাচ্ছে|
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এই উপজেলায় ৫হাজার ৫শ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে| কৃষকেরা বলছেন, ‘আমরা ওষুধ প্রয়োগ করছি কিন্তু কাজ হচ্ছে না| ফলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে| এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহামেদ জানান,কৃষকদের আলুর ক্ষেতে ইঁদুর দমনে পাইপ ফাঁদ ও বিভিন্ন কীটনাশক প্রয়োগের পরামর্শ দেয়া হয়| তিনি আরও বলেন,চলতি বছর লক্ষ্যমাত্রার চাইতে বেশী আলুর আবাদ করা হয়| ইঁদুরের উপদ্রব ও আক্রমন থেকে রক্ষার জন্য আলুর ক্ষেতে পাইপ ফাঁদ ব্যবহার করে কৃষকরা উপকৃত হচ্ছে| অভিনব পাইপ ফাঁদ ব্যবহার করায় আলুর বাম্পার ফলন হয়েছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।