1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

মঠবাড়িয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে রাসেল হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম। নিহত যুবক মো. রাসেল হাওলাদার পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাত রাসেল বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়। তবে এলাবাসীর ধারণা রাসেল বিদ্যুৎ স্পৃষ্টের পরে তার সাথে থাকা চোরচক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।