1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১৪ সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন ট্রাম্পের হাই-প্রোফাইল অনুষ্ঠানে বন্দুকধারী ঢুকল কী করে, টার্গেট কে ছিল মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাই আর নেই শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সংকটের মধ্যেই আশার আলো দেখাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎেকন্দ্র। এর জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে মঙ্গলবার (২৮ এপ্রিল)। এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে।
রোববার (২৬ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিসেম্বর বা জানুয়ারিতে পুরোদমে বিদ্যুৎ মিলতে পারে রূপপুরের প্রথম ইউনিট থেকে। এক বছর পর পূর্ণ সক্ষমতায় উৎপাদনে আসতে পারে দ্বিতীয় ইউনিটও।
গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমেই ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সময় স্বল্পতার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না।
তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
এদিকে, রূপপুরের ফুয়েল লোডিংয়ের আনুষ্ঠানিকতায় যাওয়ার আগে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।