1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

আপিলেও মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে রোববার (২৬ এপ্রিল) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেন তিনি। আপিল আবেদন জমা দেওয়ার পর মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, ‘যে আইন উল্লেখ করে আমার মনোনয়ন বাতিল করা হলো, সেটি একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। এর বিরুদ্ধে মূলত আমার আইনি লড়াই।’
তিনি আরও বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যে কারণে আইনটি করা হয়েছিল, সে জায়গা থেকে সরে আইনটি সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্যকে ব্যাহত করছে। কারণ একজন এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা যার চাকরির বয়স দুই বছর, তার পক্ষে কাউকে সুবিধা প্রদান বা প্রশাসনিক কোনো দায়িত্বে আমি ছিলাম না।’
সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় গত ২৩ এপ্রিল ইসিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।