1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

এবার ‘এলপিজি কার্ড’ সেবা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নারীদের রান্নার কষ্ট কমাতে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের গৃহস্থালি কাজকে সহজ করতে সরকার এলপিজি কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে রান্নার জ্বালানি সহজলভ্য করা হবে এবং কাঠ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা—এমন মন্তব্য করে তিনি দলটির জনকল্যাণমুখী কার্যক্রমের কথাও তুলে ধরেন।
মা-বোনদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মা-বোনদের রান্নার জন্য অনেক কষ্ট করতে হয়। আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম এলপিজি গ্যাস মা-বোনদেরকে পৌঁছে দিবো, যাতে করে মা-বোনদেরকে রান্নার জন্য কষ্ট করতে না হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।