1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

​টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: ​কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বুলেট বৈরাগী হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে তাঁর জন্মভূমি। আজ সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডুমুরিয়া ইউনিয়নে, ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
​বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, নিহত বুলেট বৈরাগী টুংগীপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সন্তান এবং ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী প্রাক্তন ছাত্র ছিলেন।


​গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে কুমিল্লায় কর্মরত থাকাকালীন ঘাতকদের হাতে নিহত হন বুলেট বৈরাগী। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
​মানববন্ধনে বলা হয় দ্রুত গ্রেপ্তার হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
​সুষ্ঠু বিচার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি প্রদান দাবি জানান তারা।

​মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বুলেট আমাদের বিদ্যালয়ের গর্ব ছিল। একজন সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তাকে এভাবে হারিয়ে ফেলা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
​আন্দোলনরত শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে জানান, যদি দ্রুত আসামিদের আইনের আওতায় আনা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।