1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

খুলনায় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনায় সাংবাদিকদের উপর প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোমবার খুলনা নগরীর স্যার ইকবাল রোড প্রেসক্লাবে গেটের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সাম্প্রতিক ২৬ তারিখ বিকেলে প্রেসক্লাবে মধ্যে সাংবাদিকদের উপর শারীরিক হামলার ঘটনা ঘটে যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলও এই মানববন্ধনের প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।