
বিজ্ঞপ্তি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা অঞ্চলের উদ্যোগে তিন দিনব্যাপী “সদস্য শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হওয়া এ সদস্য শিক্ষাশিবির শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টায় নানা আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
শিক্ষাশিবিরে প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
সমাপনী দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহীর ব্যবস্থাপনায় এবং খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসানের পরিচালনায় তিন দিনব্যাপী এ শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও খুলনা মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মোহাম্মদ ইউসুফ, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক এ্যাড. মুজাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল আউয়াল।
এছাড়াও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষাশিবিরে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।
খুলনা অঞ্চলের সকল সদস্যদের অংশগ্রহণে দারসুল কুরআন, দারসুল হাদীস, তালিমুল কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা সেশন, ওয়ার্কশপ, কেইস স্ট্যাডি, গ্রুপভিত্তিক কাজ, শরীরচর্চা, প্রশ্নোত্তরসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাশিবির সম্পন্ন হয়।
Like this:
Like Loading...
Related