1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলায় সড়ক নিরাপত্তা জোরদারে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা কমিটির সর্বশেষ সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মে থেকে পুরো মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
সভায় জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষই আইনের আওতাভুক্ত। তাই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।