1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানী ও উত্তরডিহি চ্যাম্পিয়ন পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করে হামলার প্রচেষ্টা ও হুমকি-ধামকির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বটিয়াঘাটায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক এবার খুবি’র শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ অবশেষে বতিল হলো খুলনা ওয়াসার আলোচিত প্রকৌশলী রেজাউল ইসলামের পিডির রুটিন দায়িত্ব খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার নিন্দায় দাকোপ প্রেসক্লাবের বিবৃতি খুলনা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের খাটুয়ামারি গ্রামে প্রতিপক্ষের হামলায় হাফিজুর রহমান (৪৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার খাটুয়ামারি গ্রামের মৃত আশরাফ গাজীর ছেলে হাফিজুর রহমান নিজ পৈত্রিক ভিটায় বাড়ির কাজ করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ১৫ থেকে ২০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে ছিলেন ভ্যাকটমারি গ্রামের নুর হোসেন, মিলন গাজী, সাবেক ইউপি সদস্য হামিদ সরদার, আজমল গাজী, ওহাব গাজী, আজম গাজী, হাফিজুল গাজী, মতি গাজীসহ আরও কয়েকজন। তারা হাফিজুর রহমানকে বেধড়ক মারধর করে তার দুই পা ও বাম হাত ভেঙে দেয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
ঐ সময় আহতের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত হাফিজুর রহমান দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে।আর এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত হাফিজুরের পরিবার।
এবিষয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আফরোজ জানান, আহত হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।