1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ফুলতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানী ও উত্তরডিহি চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক পর্যায়ে ছাতিয়ানী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং বালিকা পর্যায়ে উত্তরডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে পিপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার সকালে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দীতা মুলক ফাইনাল খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউআরসি ইন্সটেক্টর গুলশান আরা, সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোরাদুল ইসলাম, সিহাব উদ্দিন ওমর, মোঃ শরিফুল ইসলাম, মোক্তার হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। বালক দলের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়ার নির্বাচিত হয় ছাতিয়ানী প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল আলিম এবং বালিকা দলের সর্বোচ্চ গোলদাতা উত্তরডিহি প্রাথমিক বিদ্যালয়ের রাবেয়া ও সেরা খেলোয়ার তাবাচ্ছুম।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।