1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ফুলতলায় যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : জমাজমির বিরোধের জের ধরে সৎ ভাইয়ের উপর অভিমান করে ফুলতলার তাজপুর গ্রামের গৌরব কুন্ডু চয়ন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাতে ফুলতলার তাজপুর গ্রামে। সে ওই গ্রামের সাধন কুন্ডু ওরফে গৌতম কুন্ডুর পুত্র। পুলিশ জানায়, চয়নের সাথে তার সৎ ভাইয়ের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ির সামনে আতা গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রোববার ভোর বেলায় স্বজনরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে রোববার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ফুলতলায় থানায় অপমৃত্যু মামলা (নং-০৮) দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।