1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানী ও উত্তরডিহি চ্যাম্পিয়ন পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করে হামলার প্রচেষ্টা ও হুমকি-ধামকির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বটিয়াঘাটায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক এবার খুবি’র শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ অবশেষে বতিল হলো খুলনা ওয়াসার আলোচিত প্রকৌশলী রেজাউল ইসলামের পিডির রুটিন দায়িত্ব খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার নিন্দায় দাকোপ প্রেসক্লাবের বিবৃতি খুলনা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

বটিয়াঘাটায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি: জাগ্রত যুব সংঘ (জেজেএস)” এর উদ্যোগে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরাম এর আয়োজনে গতকাল সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ ময়দানে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে র‍্যালী, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, কৃষি অফিসার আবু বকর সিদ্দিকী,
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান,  মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নজরুল ইসলাম, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, শিক্ষক ও অন্যান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মেলায় আগত শিশুদের কার্বন নিঃসরণ কমাতে, পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে এবং অধিক সংখ্যক বৃক্ষ রোপন করতে শিশুদের উদ্বুদ্ধ করেন এবং কলকারখানার বর্জ যত্রতত্র না ফেলতে পরামর্শ প্রদান করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুর্যোগ বিষয়ক সিগন্যাল ও করনীয় বিষয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের ধারনা প্রদান করেন এবং এবিষয়ে সকলকে পূর্বপ্রস্তুতিসহ অন্যান্য ব্যবস্থা গ্রহনের পরামর্শ প্রদান করেন ও অতিথিরা বিভিন্ন স্কুলের স্টোল পরিদর্শন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।